শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

স্ত্রীকে অক্ষত-জীবিত ফেরৎ চাই

  • আপডেট টাইম শনিবার, ৭ জুলাই, ২০১৮
  • ৫৮৬ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ১ বছর হয়ে গেছে বউ এর কোন সন্ধান নাই। তিনি বেঁচে আছেন নাকি মরে গেছেন সে খবরও নাই। পাচারকারীরা তাকে অন্য কোথাও পাচার করে দিয়েছে কিনা তারও কোন হদিস নাই। বেচারা স্বামী বিষয়টি ইতোমধ্যেই প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় থানা, র‌্যাব ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কর্মসংস্থান মন্ত্রণালয় সেই অভিযোগ ৪৯.০০.০০০০.০২৪.০০.০৪৩.১৬ ( অংশ-২).৫৮৬ নং স্মারকে বিগত ৩১/১০/২০১৭ ইং তারিখে যথাযথ কর্তৃপক্ষের নজরে এনেছেন কিন্তু পাচারকারীরা পারুল বেগমকে ফেরত না দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউপি’র কারিশাবস্তি গুচ্ছ গ্রামের বাসিন্দা দরিদ্র ফটিক মিয়ার স্ত্রী পারুল আক্তার (২৫) কে একই ইউনিয়নের দুধপাতিল গ্রামের লাল মিয়ার পুত্র রহমত আলী দুবাই পাঠাবে বলে প্রলোভন দেয়। দুবাইতে ওই নারীর ৩০ হাজার টাকা বেতন হবে এমন প্রলোভন দেয় সীমান্তের নারী পাচারকারী দলের সদস্য রহমত আলী। দরিদ্র ফটিক মিয়া ধার কর্জ করে ৬০ হাজার টাকা পাচারকারী রহমতের কাছে তুলে দিলে ২০১৭ সালের ১৬ জুলাই ঢাকার ফকিরাপুলের মাদানী ট্যুরস এন্ড ট্রাভেলস এর মাধ্যমে পারুল বেগকে (পাসপোর্ট নং বিএম ০২৬৯৩৪৭) বিদেশ পাঠায় রহমত আলী। ৩ মাস অতিবাহিত হওয়ার পর বিদেশ থেকে পারুলের একটি ফোন আসে স্বামী ফটিকের কাছে। পারুল ফোনে জানান, তাকে দুবাই পাঠানো হয়নি। তিনি এখন দাম্মাম নামক স্থানে এক দালালের কাছে আটক আছেন। এখানে তার উপর অমানসিক নির্যাতন করা হচ্ছে। পারুল দেশে আসার জন্য স্বামীর কাছে আকুতি জানান। বিষয়টি তাৎক্ষনিক নারী পাচারকারী রহমতকে জানানো হলে সে মাদানী ট্রাভেলস এ যোগাযোগ করে এবং আরো ৪০ হাজার টাকা দেয়ার জন্য ফটিককে চাপ দেয়। এতো টাকা দরিদ্র ফটিকের পক্ষে কোন মতেই যোগাড় করা সম্ভব না তাই তিনি বিষয়টি বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন সংস্থার স্মরণাপন্ন হন। ফটিক বলেন, আজ ১ বছর ধরে আমি মাদানী ট্রাভেলস, থানা পুলিশ, র‌্যাব, পাচারকারী রহমতসহ বিভিন্ন স্থানে ধর্না দিচ্ছি। কিন্তু স্ত্রীর কোন সন্ধান পাচ্ছি না। তার সাথে আমার কোন ধরনের যোগাযোগ নাই। তিনি জীবিত আছেন কিনা সেটা জানাও সম্ভব হয়ে উঠছেনা। তিনি বলেন, এ বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থাকে জানানোর কারনে পাচারকারীরা অব্যাহতভাবে তাকে হুমকী-ধমকি দিয়ে যাচ্ছে। তিনি তার স্ত্রীকে অক্ষত অবস্থায় জীবিত ফেরত চান তার ছোট শিশুটির জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com