রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শ্রীমঙ্গলে বন্যাকবলিত নদীতে জালে ধরা পড়ল অদ্ভুত আকৃতির মাছ

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ১০৭৬ বা পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ শ্রীমঙ্গলের বন্যাকবলিত মতিগঞ্জের বিলাস নদীতে জাহাঙ্গীর মিয়ার জালে এবার ধরা পড়লো অদ্ভুত আকৃতির মাছ। প্রায় সপ্তাহ বেশি সময় ধরে মতিগঞ্জ হাওরাঞ্চল বন্যা কবলিত। জেলে জাহাঙ্গীর মিয়া জানান, মঙ্গলবার নদীতে জাল ফেললে অদ্ভুত আকৃতির এই মাছটি জালে আটকা পড়ে। হঠাৎ করে এ ধরনের অপরিচিত মাছ দেখে চমকে ওঠেন। ১ ফুট লম্বাকৃতির মাছটির কাঁটাযুক্ত শরীরে কোনও আঁশ নেই, মুখও বড় এবং কালো রংয়ের শরীরে হলুদ রংয়ের ছাপ।
অদ্ভুত আকৃতির ও আকর্ষনীয় রঙের এই মাছটি বিক্রির জন্য মতিগঞ্জ বাজারে নিয়ে আসেন তিনি। মতিগঞ্জ বাজারের ডাঃ মলয় সরকার জানান, মাছটির ওজন দেড় থেকে ২ কেজি হবে। শখ করে পুকুরে ছাড়ার জন্য মাছটি ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু দাম বেশি চাওয়ায় মাছটি কেনা সম্ভব হয়নি।
শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কুর ও গোলাম মোস্তফা মাছটির সঠিক নাম বলতে না পারলেও তারা জানান, এটি দেশীয় কোন মাছ নয়। শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান এটি বিদেশী জাতের সামুদ্রিক মাছ, মাছটির নাম সাকার মাছ। শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এ ধরণের ১০টি মাছ আছে। এটি শেওলা ও পোকা মাকড় খায়।
জালে ধরা পড়া চমৎকার এ মাছটি দেখার জন্য অনেকেই ভিড় করেন মতিগঞ্জ বাজারে। মতিগঞ্জ বাজারে চাহিদামতো দাম না পাওয়ায় মাছটি বিক্রির জন্য ভূনবীর লচনা নিয়ে যান জাহাঙ্গীর মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com