বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা ॥ রিচি গ্রামে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ৯ জুন, ২০১৮
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বকাপ ফুটবলে মাতোয়ারা প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তাকে বাঁচতে গিয়ে তার ভাইসহ আরো দুইজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত কিশোরের নাম রিয়াদ। তিনি রিচি গ্রামের জিতু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সারাদেশের মতো হবিগঞ্জেও বিভিন্ন বাড়ির ছাদে শোভা পাচ্ছে প্রিয় দলের পতাকা। গতকাল শুক্রবার দুপুরে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টাঙাতে রিয়াদ নিজের বাড়ির টিনের চালায় ওঠে। এ সময় সে ঘরের ওপর দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে এগিয়ে যায় তার ভাই সেলিম (২৮) ও প্রতিবেশী হারুন মিয়ার ছেলে শরীফ (৭)। এ সময় তারাও বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। গুরুতর অবস্থায় তাদেরকে স্থানীয় লোকজন সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান রিয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে পৌঁছার আগেই ছেলেটি মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com