রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ছাত্রলীগ নেতা শাহ তপুসহ গ্রেপ্তার দুই ॥ থানায় ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল লাখাইয়ে বিয়ে বাড়িতে চুরির অভিযোগে যুবক আটক বানিয়াচংয়ে গ্রেপ্তার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের ॥ গ্রেফতার ৩ নবীগঞ্জের প্রেমিক যুগলকে অপহরণ করে মুক্তিপণ দাবি ॥ ৪ জন গ্রেপ্তার হবিগঞ্জে শিল্পদূষণে ধুঁকে ধুঁকে মরছে সুতাং নদী হবিগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য ॥ ভোগান্তিতে রোগীরা কিশোরগঞ্জে শিবলা গ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার পুটিজুরীতে বন বিভাগের অভিযান ॥ শাহিন স’মিল থেকে আকাশমণি কাঠ জব্দ মাধবপুরের শিক্ষার্থী আশরাফুলের চিকিৎসায় সাহায্যের আবেদন

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় বাস সেবার উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় প্রথমবারের মতো বাস সংযোজন করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের দুটি একতলা বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াতের ক্ষেত্রে পরিবহন সুবিধা আরও সম্প্রসারিত হলো। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বাস সেবার উদ্বোধন করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, সহকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা (ভারপ্রাপ্ত) ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. জাকারিয়া চৌধুরী অনিক, সহকারী প্রক্টর তৌকির আহামেদ (ভারপ্রাপ্ত), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক বলেন, ‘বাস সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার ক্ষেত্রে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের পথও সুগম হবে’।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫ টি শিক্ষাবর্ষের ১৭৩ জন ছাত্র ও ১৯৬ জন ছাত্রীকে নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। হবিগঞ্জের ধুলিয়াখাল এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্রী হল ও পোদ্দার বাড়ি এলাকায় অবস্থিত অস্থায়ী ছাত্র হল থেকে ক্যাম্পাসে ও হবিগঞ্জ শহরে নির্ধারিত সময়ে নিয়মিত গমনাগমন করবে এই বাস ২টি। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা সফর ও মাঠ পরিদর্শনে বাস দুটি ব্যবহারের সুযোগ শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষাকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com