শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের সৌলরী বাজারে ঢালাই ভেঙ্গে মাটি পানি একাকার

  • আপডেট টাইম শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৯৩৯ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের সৌলরী বাজারে ঢালাই ভেঙ্গে মাটি পানি একাকার। বাজারে আসা আশপাশের লোকজন সহ পথচারীদের পোহাতে হচ্ছে চরম ভূগান্তি।
জানা যায়, বেশ কয়েক বছর পূর্বে কাকাইলছেও-আজমিরীগঞ্জ সড়কের মনিপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে সৌলরী বাজার হয়ে নজরাকান্দা গ্রাম সংলগ্ন এলাকা পর্যন্ত রাস্তা ঢালাইয়ের দ্বারা উন্নয়ন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মালিকাধীন ওই রাস্তার ঢালাইয়ের দ্বারা উন্নয়ন কাজের ঠিকাদারের দ্বায়িত্ব পান বানিয়াচংয়ের একটি ঠিকাদারি প্রতিষ্টান। মটি মিশ্রিত বালু, নিম্নমানের পাথরকণা ও কম সিমেন্ট দ্বারা অমসৃণ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের বিভিন্ন পত্রিকায় সচিত্র সংবাদও প্রকাশিত হয়। কয়েকবছর যেতে না যেতেই ওই রাস্তার ৯০ ভাগ অংশের পাথরকণা উঠে গেছে, ঢালাই ভেঙ্গে গেছে, দেবে গেছে রাস্তার মাঝখানে খানা-খন্দকে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন পূর্ব থেকে বৃষ্টি শুরু হওয়ায়। ওই সড়কের সৌলরী বাজারে ঢালাইয়ের ভাঙ্গা অংশে মাটি পানি একাকার হয়ে কাদার সৃষ্টি হয়েছে। যার কারণে ওই রাস্তায় চলাচলকারী যাত্রীবাহী টমটম, মাল বোঝাই ট্রলি, টেলাগাড়ী, বাইসাইকেল, মোটরসাইকেল সহ পথচারীদের ও বাজারে আসা লোকজনদের নানা ধরণের ভূগান্তির শিকার হচ্ছে। এমতাবস্তায় ওই রাস্তাটি অচিরেই সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com