শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী-মা’সহ তিনজন আহত

  • আপডেট টাইম শনিবার, ২৮ এপ্রিল, ২০১৮
  • ৬৩৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ অতিরিক্ত দামে জমি ক্রয় না করায় নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় মা-পুত্র ও স্ত্রী আহত হয়েছে। উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামে গতকাল বিকাল সাড়ে ৫ টায় এ ঘটনা ঘটে। এব্যাপারে ওই গ্রামের মৃত নিরঞ্জন দাশের পুত্র পিন্টু দাশ নবীগঞ্জ থানায় ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে তিনি উল্লেখ করেন, বিবাদী বিজন দাশ, তার স্ত্রী অনি দাশ ও পুত্র অসীম দাশ বাদীর নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য ও বিরোধ চলে আসছিল। পাশাপশি স্থানে বসবাস করায় বিবাদীরা তাদের বাড়ীর অংশ বাদীর নিকট অতিরিক্ত মূল্যে বিক্রি করতে চাইলে তিনি তা ক্রয় করতে অপারগতা প্রকাশ করেন। জায়গা ক্রয় না করার জের ধরে বিবাদীরা বাদী পিন্টু দাশ, তার মা প্রবাসীনি দাশ এবং স্ত্রী রিতা রানী দাশকে মারধর করে গুরুতর আহত করে। আহতদের মধ্যে প্রবাসীনি দাশ ও রিতা রানী দাশকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এছাড়া আহত পিন্টু দাশ স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com