রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

শহরে আইপিএলকে কেন্দ্র করে জুয়ার আসর ॥ ১৫ যুবক আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৬৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হবিগঞ্জ শহরসহ সদরের চায়ের স্টল, মিনি হোটেলসহ বিভিন্ন স্থানে প্রতিদিনই বসছে জমজমাট জুয়ার আসর। আর এসব খেলায় অংশ নিয়ে নিঃস্ব হচ্ছে যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফলে শহরে চুরি, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পেয়েছে। হবিগঞ্জ সদরে দীর্ঘদিন ধরে জুয়া খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেরীতে হলেও এবার জুয়াড়িদের ধরতে অভিযানে নামে সদর থানা পুলিশ। সদর থানার ওসি ইয়াছিনুল হকের নির্দেশে সদর থানা পুলিশ গত মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জুয়াড়িকে আটক করা হয়। এ সময় জুয়ার আটক করা হয়েছে ১৫ জুয়ারীকে। মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পরে ২নং পুল এলাকার বড় বহুলা গ্রামের জুয়েলের চা স্টল থেকে ১৫ জুয়ারিকে আটক করা হয়। আটককৃতরা হল, শহরতলীর বড় বহুলা গ্রামের আব্দুর রহিমের পুত্র জুয়েল মিয়া (২৬), মোহনপুর এলাকার জহিরুল ইসলামের পুত্র পারভেজ মিয়া (২৬), রাজনগর এলাকার মৃত আব্দুর রশিদ চৌধুরীর পুত্র শিহাব উদ্দিন (২৩), উমেদনগর এলাকার মোস্তফা আলীর পুত্র রোহান মিয়া (২৮), পশ্চিম ভাদৈ এলাকার রজব আলীর পুত্র মনির মিয়া (৩৩), নোয়াগাও জালালাবাদ গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র রকিবুল ইসলাম (২৫), উমেদনগর গ্রামের সৈয়দ খানের পুত্র মোহাম্মদ আলী (২০), বড় বহুলা গ্রামের হাজী ছামির হোসেনের পুত্র আব্দুর রউফ (৩৫), মোহনপুর এলাকার কাছম আলীর পুত্র হেলাল উদ্দিন (২৬), পশ্চিম ভাদৈ গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র ফরহাদ মিয়া (১৮), একই গ্রামের মৃত তাজুল ইসলামের পুত্র হান্নান মিয়া (১৯), আনোয়ারপুর গ্রামের হাজী ফিরোজ আলীর পুত্র আব্দুল লতিফ (২৫), বানিয়াচং উপজেলার কুর্শা কাগাউড়া গ্রামের ছলুক মিয়ার পুত্র শাহজাহান মিয়া (৩২), একই উপজেলার মক্রমপুর গ্রামের তাইজুল ইসলামের পুত্র রুবেল মিয়া (২৫) ও শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামেরস্তৃত আশ্রব আলীর পুত্র জুয়েল মিয়া (২৫)। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আইপিএল খেলা নিয়ে তারা শহরের বিভিন্ন পয়েন্টে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com