শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বাহুবলে ১শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ এপ্রিল, ২০১৮
  • ৭৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ১শ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহুবল মডেল থানার নব গঠিত কুইক রেসপন্স টিম। গতকাল বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের দায়িত্বরত সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে অফিসার ইনচার্জ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর এবং সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযানের মাধ্যমে উপজেলার উজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-উপজেলার উজিরপুর গ্রামের মৃত মশ্বব উল্লার ছেলে আব্দুল ছালাম (২৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে নুর উদ্দিন (২৯)।
এ ব্যাপারে সহকারি পুলিশ সুপার পারভেজ আলম বলেন, বাহুবল থানা এলাকা থেকে মাদক নির্মূলসহ সমাজে ঘটে যাওয়া সকল অপরাধ দমনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য “কুইক রেসপন্স টিম” নামের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীরকে প্রধান করে ১৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে দেয়া যায়। টিমটি এখন থেকে সারা উপজেলায় মোটরসাইকেল ও গাড়ী যোগে দিনরাত টহলে থাকবে। টিমটির প্রথম বিশেষ অভিযানে আমার নেতৃত্বে গতকাল বুধবার ভোররাতে ধৃত ছালামের বাড়িতে তল্লাশি চালিয়ে ১শ পিস ইয়াবা ও এক কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com