রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ধর্ষণ মামলার আসামী ৭০ বছরের বৃদ্ধ ॥ সংবাদ সম্মেলনে নিজেকে নির্দোষ দাবি

  • আপডেট টাইম রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • ৬৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ধর্ষণ মামলার আসামী সত্তর বছরের বৃদ্ধ মুজিবুর রহমান তালুকদার নিজেকে নির্দোষ দাবি করছেন। তাকে হয়রানী করতে ষড়যন্ত্রমূলকভাবে কিশোরীকে ভিকটিম সাজিয়ে ধর্ষণ মামলা করা হয়েছে বলে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এমনটি দাবি করেন।
গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ শহরে সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান তালুকদার লিখিত বক্তব্যে বলেন, একই গ্রামের ওয়াহিদ মিয়ার কন্যা রোকসানা আক্তারকে ভিকটিম বানিয়ে একটি মিথ্যা ঘটনা সাজিয়ে তাকে আসামী করে গত ১৩ই মার্চ হবিগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দরখাস্ত মামলা নং ২৩১/২০১৮ দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর করতে নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন। এরই আলোকে থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। মামলায় গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে রয়েছেন। এছাড়া ওই মামলার খবর শুনে তিনি কয়েকবার অজ্ঞান হয়েছেন এবং গত ১ মাসের ভেতরে কয়েকজন ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, তিনি ধনে-বলে সুখি হওয়ায় এবং এলাকার অন্যায় কাজে প্রতিবাদ করায় দীর্ঘদিন যাবৎ তার উপর একটি মহল ক্ষুব্ধ রয়েছে। তার ক্ষতি সাধন করতে মরিয়া হয়ে উঠে ওই কুচক্রি মহল। তার নিজ গ্রামের হতদরিদ্র পরিবারের লোক ওয়াহিদ মিয়া তার জমি বর্গা করে আসছে। প্রায় সময় তাকে তার সাধ্যমত সাহায্য সহযোগিতা করেন তিনি। সম্প্রতি তার সাথে জমি বর্গা দেয়া নিয়ে বিরোধ দেখা দেয়। এই সুযোগে একটি মহল আব্দুল ওয়াহিদকে বড় অঙ্কের টাকার বিনিময়ে ম্যানেজ করে অবশেষে তার কিশোরী কন্যা রোকশানা আক্তারকে মূল ভিত্তি করে ধর্ষন মামলা দায়ের করে। ওই মামলায় যে কোন মুহূর্তে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে। বৃদ্ধ মুজিবুর রহমান তালুকদার চ্যালেঞ্জ করে বলেন, তার উপর ষড়যন্ত্রমূলক ও কাল্পনিক ঘটনা সাজিয়ে মিথ্যা মামলা করে তাকে হয়রানী করা হচ্ছে। এ ব্যাপারে তদন্তপূর্বক প্রকৃত রহস্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com