রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মোছাব্বির আর নেই

  • আপডেট টাইম শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ৫৭২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মোছাবিবর আর নেই (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মোছাবিবর বানিয়াচং সদরের মিয়াখানী মহল্লার মৃত ফারুক মিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন যাবত বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক ছিলেন। নির্বাচিত হয়েছিলেন জেলার শ্রেষ্ট শিক্ষক হিসেবেও। মৃত্যুর আগ পর্যন্ত ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। তাঁর এই মৃত্যুতে বানিয়াচংসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ গতকাল বিকালে তাঁর প্রিয় প্রতিষ্ঠান ডাঃ ইলিয়াছ একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে প্রধান শিক্ষক আব্দুল মোছাবিবরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বানিয়াচং ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আমির হোসেন মাষ্টার, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, ডাঃ ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ও বানিয়াচং প্রেসক্লাব সভাপতি হেমায়েত আলী খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com