শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আরটিভি’র রোড টু ইলেকশন অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের সকল সুবিধা নিশ্চিত করেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ এপ্রিল, ২০১৮
  • ৮৮৩ বা পড়া হয়েছে

টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় টিভি চ্যানেল আর টিভি’র ‘নিটল টাটা রোড টু ইলেকশন’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় আরটিভি’র এই অনুষ্ঠানের বিষয় ছিল ‘কোটা বিতর্ক, নির্বাচনের রাজনীতি’।
অনুষ্ঠানে সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নিকট কাউকে দাবি করতে হয় না। তিনি নিজে থেকেই সর্বস্তরের জনগণের সকল সুবিধা নিশ্চিত করেন। সন্ত্রাসী কর্মকান্ড ও জ্বালাও-পুড়াও রাজনীতিতে যারা বিশ্বাস করে কোটা সংস্করনের দাবিতে চলমান আন্দোলনে সেই ষড়যন্ত্রকারীদের ইন্দন রয়েছে বলেও মন্তব্য করেন এমপি আবু জাহির।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসায় মুখোশধারী হামলার ঘটনায়ও সেই ষড়যন্ত্রকারীদের ইন্দন রয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের আশ্রয়সহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে একজন মানবতার প্রতীক হিসাবে পরিচিতি পেয়েছেন। তিনি বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য রাজনীতি করেন। এমপি আবু জাহির বলেন, নির্বাচনকে সামনে রেখে জামায়াত-শিবিরসহ কুচক্রী মহল বাংলাদেশের ছাত্রদের কাঁধে ভর করে গোলা পানিতে মাছ শিকারের পায়তারা করছে।
সেলিম ওমরাও খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, কলামিস্ট ও সাবেক বিচারক ইফতেখার আহমেদ, দ্য নিউ ন্যাশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ জসিম, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুস সাকিব এবং জাবেদ ওবায়েদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com