স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ ঋণ স্কীম ‘উদ্যোগ’ এর আওতায় সারাদেশে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তাকে ৫০ শতাংশ অনুদানে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে শায়েস্তাগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) শায়েস্তাগঞ্জ উপজেলার লিড ব্যাংক অগ্রণী ব্যাংক শাখায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোঃ সলিম উল্লাহ।
‘সরকার দেশে বেকারত্ব দূরীকরণ এবং আত্ম কর্মসস্থান সৃষ্টির লক্ষে ১৮ থেকে ২৮ বছরের যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে সারাদেশে ৫ হাজার যুবককে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া সিদ্ধান্ত নেওয়া হযেছে। প্রাপ্ত ঋণের অর্ধেক টাকা ঋণ, আর অর্ধেক টাকা অনুদান হিসাবে গৃহিত হবে’ বলে আলোচনা সভায় জানানো হয়।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা লিড ব্যাংক পূবালী ব্যাংকের হবিগঞ্জ শাখার এজিএম ও শাখা প্রধান ফসির উদ্দিন মাহতাব। এসময় উপস্থিত ছিলেন-শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সোনালী ব্যাংকের শাখার ব্যবস্থাপক তোফায়েল মোস্তফা, জনতা ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ তানভীর রহমান, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক মাহমুদা আক্তার সাথী, এক্সিম ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নানসহ উপজেলায় অবস্থিত সকল তফসীলী ব্যাংকের শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ।