বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজমিরীগঞ্জের শিবপাশায় পুত্রের হাতে পিতা খুন চুনারুঘাট হাসপাতালে রোগীর মৃত্যু তিন সদস্যের তদন্ত কমিটি গঠন সাংবাদিক গোলাম মোস্তফা রফিক হত্যা মামলার আসামীদের ৪ সপ্তাহের মধ্যে আত্মসমর্পনের নির্দেশ সরকারের সাজা মওকুফে কারাগার থেকে মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি শায়েস্তাগঞ্জে সাংবাদিক শামীম আহমদের উপর হামলার অভিযোগ নবীগঞ্জ হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা সৈয়দ মুশফিক আহমেদের সহযোগিতায় অপহরণের দুই দিন পর বাছির উদ্ধার হবিগঞ্জ কোর্টের এপিপি মঈনুল হাসান দুলালের নিয়োগ বাতিল শহরে ফের বেপরোয়া কিশোর গ্যাং ॥ পূজাকে ঘিরে তৎপরতা বৃদ্ধি চুরি-ছিনতাইয়ের অভিযোগ মাধবপুরে ভোক্তা অধিকার আইন লঙ্গনের দায়ে ২ প্রতিষ্ঠান জরিমানা

লাখাই সড়কের রিচি ব্রিজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ব্রিজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে রিচি ব্রিজের সামনে রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক মোতাছির মিয়া (৩৯) আহত হলে তাঁকেও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যাওয়ার খবর জানতে পেরে মোতাছির মিয়া হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে। মোতাছির মিয়া হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের নোয়াব আলীর ছেলে। দুর্ঘটনায় নিহত নারীর পরিচয় তাৎণিকভাবে জানা যায়নি। হবিগঞ্জ সদর থানা পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com