শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চৌধুরী বাজারে আবারো অগ্নিকান্ড ভয়াবহ দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা

  • আপডেট টাইম শনিবার, ২৪ মার্চ, ২০১৮
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নারিকেল হাটায় রসরাজ স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য ভয়াবহ দূর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অনেক ব্যবসা প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ওই দোকানের মালিক হিরেন্দ্র লাল বণিকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিমিষেই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠে। দোকান মালিক ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দিলে এর দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ শামছুল হুদাসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকান্ডে ওই দোকানের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। স্থানীয় লোকজন জানান, অল্পের জন্য ভয়াবহ অগ্নিকান্ড থেকে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com