শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় আহত পাগলীর জীবন বাচাঁলো এএসআই রুবেল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৭৩৪ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুরস্থ পাওয়ার স্টেশনের বিপরীতে রেললাইন দিয়ে হাটার সময় ট্রেনের ধাক্কায় আহত ফাতেমা (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন মহিলার জীবন বাচাঁলো শায়েস্তাগঞ্জ থানার এএসআই রুবেল দাস।
স্থানীয় সুত্রে জানা যায়, ১৪ মার্চ সকাল সাড়ে ৮টায় আখাউড়া হইতে সিলেটগামী ১৭নং কুশিয়ারা ট্রেনের ধাক্কায় ফাতেমা বেগমের বাম পা ভেঙ্গে গিয়ে অনেক রক্তপাত হয় এবং সে রেলওয়ে লাইনের পাশে পড়ে কাতরাতে থাকে। নছরতপুর রেলওয়ে গেইট ম্যান খেলু মিয়া জানান আহতের ঘটনা তার বস রেনু মিয়াকে অবহিত করেন। কিন্তু দীর্ঘ চার ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কেহ ওই পাগলীর জীবন বাচাঁতে এগিয়ে আসেনি। পরে সাড়ে ১২ টায় স্থানীয় লোকজন থানা পুলিশকে জানালে শায়েস্তাগঞ্জ থানার এএসআই রুবেল দাস দ্রুত ঘটনাস্থলে পৌছে ফাতেমা বেগমকে মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজনদের সহযোগিতায় পুলিশ ভ্যানে করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এবং নিজ খরচে কিছু ঔষুধ কিনে দেন। বর্তমানে মহিলাটি উক্ত হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। আহত ফাতেমা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কাছিমপুর ভানুগাছা গ্রামের আব্দুল করিম হাবিবের কন্যা। এএসআই রুবেল দাসের সাথে কথা বললে তিনি জানান, দায়িত্ব বড় কথা নয় মানবতাই বড় এবং সেবাই পুলিশের ধর্ম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com