শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে মাদক ব্যবসায়ী জুয়েলের ঘর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১৪ মার্চ, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়ার ঘর থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা ডিবি পুলিশ। গতকাল রাত সাড়ে ৮টায় পৌর শহরের চন্দনা গ্রাম থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়। জুয়েল চন্দনা গ্রামের মৃত মছিম উল্লার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ) ডিবির ওসি মোঃ শাহ আলমের নেৃতৃত্বে একদল পুলিশ পৌর শহরের চন্দনা গ্রামে অভিযান চালায়। এসময় চন্দনা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী জুয়েল মিয়া (৩৮) এর ঘর থেকে ৪২ কেজি গাঁজ উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেরে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করে। এ ব্যাপারে হবিগঞ্জ ডিবির ওসি মোঃ শাহ আলম জানান, পুলিশ বাদী হয়ে মাদক ব্যবসায়ী জুয়েল মিয়াকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com