শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ৪ দোকান পুড়ে ছাই ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরশহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গতকাল সোমবার দুপুর দেড় টায় পৌর শহরের সতং রোডের মুখে আনছব মিয়ার চায়ের দোকানে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা পাশের সততা ষ্টোর, আলাপ টেলিকম ও নওশিন ফার্মেসীতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় পৌর শহরে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়লে পথচারী ও ব্যবসায়ীরা মিলে আগুন নিভানোর চেষ্টা চালায়। পরে খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৪টি দোকান পুড়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী ও থানার ওসি কে.এম. আজমিরুজ্জামান ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে ৪টি দোকানের প্রায় ১০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন জানান, এই আগুনের সূত্রপাতটি বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com