শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন ॥ সাইদুর সভাপতি, মাহি সাধারণ সম্পাদক ॥ আজিজ সাংগঠনিক

  • আপডেট টাইম বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১২৪৬ বা পড়া হয়েছে

পাবেল খান চৌধুরী ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ কমিটির অনুমোদন দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
কমিটিতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমানকে সভাপতি, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান মাহিকে সাধারণ সম্পাদক ও বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
গত ১০ ফেব্র“য়ারী হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেরনের পর পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত ও সাক্ষাৎকার গ্রহণ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকায় চলে যান। সম্মেলনের তিনদির পর গতকাল উল্লেখিত কমিটি অনুমোদন দেন।
এর আগে ২০১৪ সালের ৬ জুলাই হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্টিত হয়। এর দু’দিন পর ৮ জুলাই ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরীকে সভাপতি, সাইদুর রহমান, কায়েছ চৌধুরীকে সহ-সভাপতি, মাহবুবুর রহমান সানিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মহিবুর রহমান মাহিকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। ওই কমিটি গঠনের দীর্ঘ ৩ বছর পর গত বছরের ৩০ জুলাই ৫৩ জনকে সহ-সভাপতি করে ২১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্র।
কমিটির সভাপতির দায়িত্ব পাওয়া সাইদুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। সে বৃন্দাবন কলেজ ছাত্রলীগের রাজনীতি শুরু করে ২০১০ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়। পরবর্তীতে ২০১৪ সালের ৬ জুলাই অনুষ্টিত হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের পর ৮ জুলাই ৬ সদস্যের কমিটিতে সহ-সভাপতি মনোনীত হন। অবশ্য ২০১৪ সালের সম্মেলনে সাইদুর রহমান জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে তার প্রার্থীতা ঘোষণা করেন। পরে কেন্দ্রীয় কমিটি সমন্বয়ের মাধ্যমে সাইদুর রহমানকে সহ-সভাপতি পদে মনোনীত করে। সাইদুর রহমান ঢাকার ইষ্ট ওয়েষ্ট ইউনিভার্সিটিতে তাঁর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মহিবুর রহমান মাহি একেবারেই তৃণমূলের রাজনীতি থেকে শুরু করে বর্তমানে জেলা সাধারণ সম্পাদকের আসন অলঙ্কিত করে। বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মহিবুর রহমান মাহি ১৩নং মন্দরী ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে ছাত্রলীগের রাজনীতি শুরু করে। পরবর্তীতে সে ১৩নং মন্দরী ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়ে দীর্ঘদিন ইউনিয়ন ছাত্রলীগকে সু-সংগঠিত করে সফলতার স্বাক্ষর রাখেন। মাঝে বানিয়াচং উপজেলা ও হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজেও ছাত্রলীগের রাজনীতি করে। এরই মধ্যে লেখাপড়ার উদ্দেশ্যে হবিগঞ্জ শহরে বসবাস শুরু করে হবিগঞ্জেও ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। পরে ২০১০ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম রানার নেতৃত্বে পরিচালিত কমিটিতে দীর্ঘদিন প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে। পরে ২০১৪ সালের জেলা সম্মেলনে সাধারণ সম্পাদক পদে তাঁর প্রার্থীতা ঘোষণা করে। ওই সম্মেলনের পর কেন্দ্রীয় ছাত্রলীগ সমন্বয়ের মাধ্যমে মহিবুর রহমান মাহিকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে। সর্বশেষ গত ১০ ফেব্র“য়ারী জেলা সম্মেলনে সভাপতি পদে নিজের প্রার্থীতা ঘোষণা করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া মহিবুর রহমান মাহি বর্তমানে মৌলভী বাজার সরকারী কলেজে তাঁর শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com