শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বাহুবলে বিভৎসতার শিকার স্কুলছাত্র ॥ লিঙ্গ কাটা লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ১০৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রের লিঙ্গ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ থাকার কয়েকঘণ্টা পর গতকাল রোববার বাড়ির অদূরে জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে বিভৎসভাবে খুন করে লাশ ওই স্থানে ফেলে রাখা হয় বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত স্কুলছাত্রের নাম হাবিব মিয়া (১২)। সে ভাদেশ্বর ইউনিয়নের খোজারগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে এবং স্থানীয় বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে খোজারগাঁও গ্রামের পার্শ্ববর্তী বানিয়াগাঁও মাদ্রাসায় তাফসির মাহফিলে যোগ দিতে বাড়ি থেকে বের হয় হাবিব। রাতে সে আর বাড়ি ফেরেনি। তার অভিভাবকরা বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও সন্ধান পাননি। এরই মধ্যে গতকাল রোববার বানিয়াগাঁও এলাকার একটি জমিতে তার লিঙ্গ কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাবিবের লিঙ্গ কাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বাহুবল মডেল থানার ওসি মো. মাসুক আলী মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com