বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত নারী মুক্তিযোদ্ধা ফারিজাকে অনুদান

  • আপডেট টাইম সোমবার, ১০ মার্চ, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তর আয়োজিত ব্র্যাক ও সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন সহযোগিতায়  আলোচনা সভার পূর্বে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আলোচনা সভা বানিয়াচং উপজেলা মিলয়াতনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনীর উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী মমিন, ব্র্যাক বানিয়াচং উপজেলা সমন্ময়কারী মোঃ মহসীন উদ্দীন, এলাকা উন্নয়ন সমন্ময়কারী মোঃ ফকরুল আলম ভুঁইয়া। ব্র্যাক বানিয়াচং চৌধুরী পাড়ার এলাকা  উন্নয়ন সমন্বয়কারী বৃন্দাবন কুমার সাহা’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট মোঃ আলী ফারুক, মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট আবুল কালাম ভুঁইয়া, জেন্ডার কর্মসূচীর সেক্টর স্পেশালিষ্ট মোঃ আতিয়ার রহমান, সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলেটেটর মোঃ আসিকুল হক, নারী মুক্তিযোদ্ধা ফারিজা খাতুন, গুলবাহার খাতুন, রহিমা খাতুন প্রমুখ। সভা ও র‌্যালিতে সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ও ব্র্যাকের বিভিন্ন সমিতির হাজারো নারী অংশ গ্রহন করে। সভা শেষে নারী মুক্তিযোদ্ধা ফারিজা খাতুনকে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার  এস এম মুনীর উদ্দীন আর্থিক অনুদানের একটি চেক এবং  দুই বান্ডিল টিন হস্তান্তর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com