শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া’র শাহাদাৎ বার্ষিকীতে নবীগঞ্জ পৌর যুবলীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৭৩৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া’র ১৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নবীগঞ্জ পৌর যুবলীগের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ২ টায় নবীগঞ্জ শহরের মদিনা মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ফজল চৌধুরী, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, হবিগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আবু তাহের চৌধুরী, নবীগঞ্জ পৌর যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হুমায়ুন চৌধুরী, যুবলীগ নেতা মোঃ সুমন চৌধুরী, মোঃ রুবেল আহমেদ চৌধুরী, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজিদুর রহমান সাজ্জাদ, সেবলু মিয়া প্রমুখ। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিল প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২০০৫ সালের ২৭শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে বিএনপি-জামায়াত কর্তৃক গ্রেনেড হামলায়  সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ.এম.এস কিবরিয়া নিহত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com