রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

কিবরিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা তাঁতীলীগের মিলাদ মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ৬৮৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের কৃতি সন্তান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল ও সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জেলা তাঁতী লীগ এর উদ্যোগে স্মরনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ স্মরনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা তাঁতীলীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ মুদ্দত আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় স্মরনসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় তাঁতীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর বিশ্বাস। স্মরনসভা শেষে শাহ এএমএস কিবরিয়ার রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তাঁতীলীগ নেতা মাওলানা ইলিয়াছ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার তাঁতীলীগের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com