বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের করগাও ইউপি’র ৭নং ওয়ার্ডের উপ-নির্বাচনে কাজল বিজয়ী

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭
  • ৭২২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ আসনে উপ-নির্বাচন গতকাল বৃহস্পতিবার শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে কাজল মিয়া (ফুটবল) ২২৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৭০৪। নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেদ মিয়া (টিউবওয়েল) পেয়েছেন ৪৭৬ এবং মাওঃ শামসুল ইসলাম নুরী (মোরগ) পেয়েছেন ৪৫১ ভোট। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ওইদিন সকাল ৮-৪টা পর্যন্ত বিরতীহিনভাবে ভোট গ্রহন অনুষ্টিত হয়। মোট ২ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে বৈধ ভোট ১ হাজার ৩১, বাতিল ভোট ১৭। সকাল থেকেই শেরপুর প্রাইমারী স্কুল ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি উসমানীর নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর বিপুল পরিমান সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন হাসান, থানার অফিসার ইনর্চাজ এস এম আতাউর রহমানসহ সাংবাদিক ও সামাজিক নেতৃবৃন্দ কেন্দ্র পরিদর্শন করেন। শেরপুর, কামালপুর গ্রাম নিয়ে উপজেলার করগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ড গঠিত। ওই ওয়ার্ডের মেম্বার নুর মিয়া সম্প্রতি মৃত্যুবরণ করলে আসনটি শুন্য ঘোষনা করা হয়। উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থী কাজল মিয়া শান্তিপুর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান এবং ভোটার ও এলাকাবাসীর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com