মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযানে ১২৪ বোতল মদসহ মোটরসাইকেল জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১২৪ বোতল মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে এ দুইটি অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী জানান, ভোরে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি অভিযান চালিয়ে ৭০ বোতল মদ জব্দ করে। এ অভিযানে নেতৃত্ব দেন ধর্মঘর সীমান্ত ফাঁড়ির সুবেদার মোঃ সেলিম উল্লাহ। চুনারুঘাট উপজেলার নালুয়া চা ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা একটি মোটরসাইকেল ও ৫৪ বোতল মদ জব্দ করা হয়। বিজিবির এ অভিযানে নেতৃত্ব দেন গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার জয়েন উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com