শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

শায়েস্তাগঞ্জে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের কুঠিরগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হল, বাবুল মিয়া (৪৫), মাসুক মিয়া (৩৫) ও ফজল মিয়া ৫৩)। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুর রেজ্জাকের পুত্র বাবুল মিয়ার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে একই এলাকার মনীন্দ্র চন্দ্র পালের পুত্র নিখিল পালের। বাবুল মিয়া তাঁর ওই জমিটি প্রায় ৫৫ বছর যাবত ভোগ দখল করে আসছেন। সম্প্রতি নিখিল পাল ভূয়া ওয়ারিশান সাজিয়ে জায়গাটি তাঁর বলে আদালতে একটি মামলা দায়ের করে।
মামলাটি আদালতে ভূয়া প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন। পরে তিনি আবারও একটি সত্য মামলা ৬৯/১৩ এবং ১০০/১৪ দায়ের করে। এ মামলাটিও প্রমাণিত না হওয়ায় খারিজ করে দেন আদালত। এরই জেরধরে নিখিল পাল এর লোকজন, রাসেল, ফুরুক, ছাবু, ছাদেক ও বশিরসহ তাদের লোকজন বাবুল মিয়ার জমি দখল করতে যায়। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে উল্লেখিতরা আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে এএসপি রাজু আহমেদ ও চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com