শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটের জিতু হত্যা মামলার রায় ॥ সকল আসামী বেকসুর খালাস

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০১৭
  • ৮৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সুন্নী জামাতের নেতা জিতু হত্যা মামলার রায়ে সকল আসামীকে খালাস দিয়েছেন আদালত।
গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন রায় ঘোষনা করেন।  মামলা নং (জি আর মামলা নং- ১২৬/০৬ (চুনাঃ) দায়রা- ৩৮/২০০৮। মামলার বিবরনে জানা যায়, ২০০৬ সালের ২৯ মে চুনারুঘাট মধ্যবাজারে মিলাদুন্নবী উপলক্ষে এক সুন্নী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সুন্নী জামাতের নেতা ইসলামী ফ্রন্টের তৎকালীন কেন্দ্রীয় চেয়ারম্যান প্রিন্সিপাল আব্দুল জলিল প্রধান অতিথির বক্তব্যে তাবলীগ জামাতকে কঠাক্ষ করে বক্তব্য দেন। এ সময় উপস্থিত তাবলীগ সমর্থকগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং সুন্নীমতাদর্শীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষর মধ্যে সংঘর্ষ বাধেঁ। উক্ত সংঘর্ষে তৎকালীন পৌর মেয়র মোহাম্মদ আলীসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয় এবং বিক্ষোব্ধ জনতা শহরের বেশকিছু দোকানপাট ভাংচুর করে। এ সময় সুন্নী দলের রাণীগাও ইউনিয়ন সভপতি জিতু মিয়া মারাত্তত্মক আহত হয়। জিতু চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরন করেন। পরে ৩০ মে নিহত জিতু মিয়ার চাচাত ভাই মোঃ লুৎফুর রহমান বাদি হয়ে  চুনারুঘাটের তাবলীগ জামাত সমর্থিত আব্দুল হক তারা মাস্টারকে প্রধান করে ১৫ জনকে আসামি করে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ ১১ বছর বাদী বিবাদীর বক্তব্য ও স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ১১টায় বিজ্ঞ বিচারক আসামিদের বেকসুর খালাস প্রদান করেন। সকল আসামিগণই জামিনে ছিলেন।
এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবি এম এ মতিন খান বলেন, স্বাক্ষী প্রমানের ভিত্তিতে আমার মক্কেলদের নিদোর্ষ প্রমানিত করেছি। তাই বিজ্ঞ বিচারক তাদেন বেকসুর খালাস প্রদান করেছেন। বাদী মামলা পরিচালনা করেন এডঃ সুবির রায় ও আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডঃ এম এ মতিন খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com