রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

এমপি কেয়া চৌধুরীর উপর হামলা বাহুবলে অবস্থান ধর্মঘট পালিত ২৬ নভেম্বর মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নারী সাংসদ আমাতুল কিবরিয় কেয়া চৌধুরীর উপর হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেফতার দাবিতে বাহুবলে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সন্ত্রাস-দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫ ঘণ্টা ব্যাপি অবস্থান ধর্মঘট পালিত হয়। ধর্মঘট থেকে আগামী ২৬ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অবস্থান ধর্মঘটে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সন্ত্রাস দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা আব্দুল মুছাব্বির শাহীন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আসকার আলী, যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, কেয়া চৌধুরী এমপি’র বড় ভাই এডঃ ফয়জুল বশির চৌধুরী সুজন, উপজেলা যুবলীগ আহ্বায়ক অলিউর রহমান অলি, যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আলী, উপজেলা কৃষকলীগ সভাপতি শেখ সোহেল, সহ-সভাপতি নূরুল ইসলাম নূর, ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুকুর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শামীম আহমেদ, যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, মিরপুর আলিফ-সোবহান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুবলীগ নেতা সাইফুর রহমান জুয়েল, ছাত্র নেতা হৃদয় সহ অর্ধশতাধিক রাজনৈতিক ও সামাজিক নেতা। বক্তাগণ এমপির উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। ধর্মঘট শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com