শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জের ছাত্রদল নেতা হত্যাকাণ্ড সন্দেহে গাড়ি চালক ॥ আটক ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০১৭
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের ছাত্রদল নেতা কামাল আহমেদ হত্যার কারণ এবং কেন তাকে হত্যা করা হয়েছে এব্যাপারে নিশ্চিত কোন তথ্য এখনো পায়নি পুলিশ। তবে সন্দেহজনকভাবে এ পর্যন্ত পিকআপ ভ্যান চালকসহ ৩জনকে আটক করা হয়েছে।
এদিকে নিহতের পরিবার হত্যকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহের তীর ছুড়ছেন পিকআপ ভ্যান চালকের দিকে। নিহত কামালের বাবা মো. আব্দুল হাই ও তার বোন ফৌজিয়া আক্তার সুমার সাথে যোগাযোগ করা হলে তারা এমন দাবি করে বলেন, ঘটনার সাথে গাড়ি চালকের সম্পৃক্তা থাকতে পারে। কারণ ডাকাত আক্রমন করলে চালক পালাল কি করে। ডাকাততো চালককেই আগে আক্রমন করে।
তারা জানান, শহরের বাইপাস সড়কের সাকিব প্লাস্টিক ডোর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে মার্কেটিংয়ে চাকরি করতেন কামাল আহমেদ। ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আনার জন্য সব সময় মালিক নিজে যেতেন। এবারই প্রথম কামালকে পাঠানো হয়। পিকআপ ভ্যানযোগে মালামাল নিয়ে আসার পথে সোমবার দিবাগত রাত ১২টায় আশুগঞ্জ থেকে মোবাইল ফোনে বাবা ও স্ত্রীর সাথে কথা বলেন তিনি। এ সময় কামাল জানান, কিছু সময়ের মাঝেই এসে পৌছবেন। তারা রাস্তা হারিয়ে ফেলেছিলেন। রাত সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন ফোন করলে তার মোবাইল ফোনটি বন্ধ পান। রাতে কামাল না ফেরায় ভোরে দোকান মালিক দেওয়ান ঝোটন তাদের বাড়িতে যান। পরে তারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন চালক নাছির উদ্দিন এসেছে। গাড়ি এবং কামালের কোন হদিস নেই। মঙ্গলবার সকালেই পরিবারের সদস্যরা আশুগঞ্জ থানায় গিয়ে জানতে পারেন কামালেল লাশ উদ্ধার করা হয়েছে। চালকের বরাত দিয়ে তারা পুলিশকে জানান, চালক তাদের জানিয়েছে ডাকাত আক্রমন করেছিল। তখন সে (চালক) পালিয়ে যায়। তাদের প্রশ্ন, ডাকাত যদি আক্রমন করে থাকে তবে গাড়ি চালককে আগে আক্রমন করে। কিন্তু চালক কি করে পালালো। তারা ধারণা করছেন ঘটনার সাথে গাড়ি চালক নাছির উদ্দিনের সম্পৃক্তা থাকতে পারে।
নিহত কামালের বাবা মো. আব্দুল হাই জানান, আজ বৃহস্পতিবার তিনি এ বিষয়ে মামলা দায়ের করবেন। তিনি থানায় কথা বলে জানতে পেরেছেন চালক নাছির উদ্দিনসহ মোট ৩ জনকে এ ঘটনায় আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী জানান, কামাল খুবই ভদ্র এবং শান্ত স্বভাবের ছিল। ফলে তার বিরুদ্ধে একটি মামলাও নেই। তার কোন শত্র“ আছে বলেও আমাদের ধারণায় নেই। তার পরও আমারা ধারণা করছি এটি কারও চক্রান্ত হতে পারে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি দাবি করছি।
উল্লেখ্য, গত সোমবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে হবিগঞ্জে ফেরার পথে কে বা কারা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। রাতে টহল পুলিশের নজরে এলে তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় লাশের ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com