শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

এমপি মুনিম চৌধুরী বাবুর প্রচেষ্ঠায় নবীগঞ্জের দক্ষিণ মামদপুর গ্রামে বিদ্যুৎ উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ১১ নভেম্বর, ২০১৭
  • ৭২০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু’র প্রচেষ্ঠায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনয়নের দক্ষিণ মামদপুর এলাকায় ৭ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে গ্রাহকদের মধ্যে পল্লী বিদ্যুৎ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সাবেক ইউপি সদস্য আব্দুল খালিকের সভাপতিত্বে ও যুব নেতা আব্দুল মালিক এর পরিচালনায় উক্ত বিদ্যুৎ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ শাহ আবুল খায়ের, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আব্দুল বারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিউল আলম বজলু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব এমরান মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য নুরুল হক তুহিন, সাংবাদিক মোঃ সরওয়ার শিকদার, আব্দুল খায়ের কায়েদ, আমিনুল ইসলাম এলাইছ, মিলাদ হোসেন সুমন, নাছির চৌধুরী, এম এ মতিন চৌধুরী প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মকসুদ চৌধুরী, সাংবাদিক ছনি চৌধুরী, ছামাদ আলী, তোফাজ্জল হক বকুল, সৈয়দ মুহিবুল হাসান মাহি, রুমান মিয়া, হাফেজ শেখ মিনহাজ উদ্দিন, আব্দুল মালিক খান, শামত আলী। প্রধান অতিথির বক্তব্যে এম পি মুনিম চৌধুরী বাবু মামদপুর দুইটি মসজিদে ২ লাখ টাকা ও দুইটি রাস্তা করে দেওয়ার প্রতিশ্র“তি দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com