মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাট উপজেলায় স্বেচ্ছাশ্রমের মাধ্যেমে ২৩তম রাস্তা সংস্কার

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বেহাল দশায় পরিণত একটি রাস্তা সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বটেরতল থেকে নালমুখ বাজার পর্যন্ত একটি জরাজীর্ণ পাকা রাস্তা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নির্মাণ করা হয়েছে। এসব কাজের উদ্যোক্তা হলেন চুনারুঘাট-মাধবপুর এলাকার তরুণ সমাজকর্মী ও আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এবং সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার  পূর্বাঞ্চলের একমাত্র যোগাযোগের রাস্তাটি দীর্ঘদিন ধরে শোচনীয় অবস্থা ছিল। সংস্কারের পূর্বে এ রাস্তা দিয়ে চলাচলে সাধারণের দূর্ভোগের অন্ত ছিল না। রাস্তাটি দীর্ঘদিন যাবৎ সড়ক বিভাগের কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। যাতায়াতে জনসাধারণের ভোগান্তি যখন চরমে তখনই শান্তির বার্তা নিয়ে ব্যারিস্টার সুমন নিজ উদ্যোগে ইট, বালু ও কংক্রিটের মিশ্রণে ও নিজ অর্থায়নে সংস্কার করেন দীর্ঘ ১০ কিলোমিটার রাস্তাটি। এ সংস্কারের মাধ্যমে স্থানীয়দের দূর্ভোগ দূর করেন। সংস্কারের পর চলাচলে অনেকটাই সুবিধা হয়েছে।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন ইতোমধ্যে উপজেলার প্রায় ২৩টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ ও দু’টি কাঠের ব্রীজ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ঘটতো ভয়াবহ দূর্ঘটনা। রাস্তা সংস্কারের পর দিয়ে চলাচলে সুবিধা হয়েছে বলে স্থানীয়রা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com