বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলার বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম এর দোয়া দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ৩১ আগস্ট, ২০১৩
  • ৭৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে হেফাজতে ইসলাম এর দোয়া দিবস পালিত হয়েছে।
গতকাল শুক্রবার বাদ আসর হেফাজতে ইসলাম হবিগঞ্জ পৌর শাখার উদ্যোগে পূর্ব শ্যামলী জামে মসজিদ এ দোয়া দিবস এর কর্মসূচী পালন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোতাব্বির হোসেন ফটিক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা জুনাইদ আহমদ কাটখালী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম, জনাব আলী হায়দার, হাফেজ আরিফ, শেখ মুখলিসুর রহমান, মাওলানা মাসুম বিল্লাহ, ইকবাল খান, সৈয়দ রোয়েব হোসেন, শেখ জওহর হোসেন ফাহদী প্রমূখ। উক্ত সভা পরিচালনা করেন হাবিবুর রহমান কায়সার।
এছাড়া অন্যান্য স্থানে এ দিবস পালন করা হয় ঃ
হবিগঞ্জ সদর ঃ
গতকাল শুক্রবার বাদ আসর হবিগঞ্জ সদর উপজেলার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা সামছুল ইসলাম, ক্বারী সালাউদ্দিন, মাওলানা মুশাহিদ, জিয়াউল হক প্রমূখ।
চুনারুঘাট উপজেলা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর চুনারুঘাট উপজেলার বাজার জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদির পীরেরগাওয়ি, মাওলানা শওকত আলী, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, জনাব হোসাইন আলী রাজন, শামছুল হক তালুকদার প্রমূখ।
বাহুবল উপজেলা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর বাহুবল উপজেলার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলার সহ সভাপতি মাওলানা আব্দুল বারী আনসারী ও সহ-সভাপতি ক্বারী হেসাইন আহমদ প্রমূখ।
লাখাই উপজেলা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর লাখাই উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন স্থানে উপস্থিত ছিলেন মাওলানা শায়েখ নূরুল ইসলাম, মাওলানা শায়েখ তাজুল ইসলাম, মাওলানা আব্দুল লতিফ প্রমূখ।
মাধবপুর উপজেলা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা মূর্শেদ উল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান, মাওলানা শরীফ উদ্দিন প্রমূখ।
শায়েস্তাগঞ্জ পৌরসভা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর শায়েস্তাগঞ্জ দাউদনগর জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মাওলানা রশীদ আহমদ, জনাব হাবিবুর রহমান পারভেজ, প্রভাষক ফিরুজুল ইসলাম চৌধুরী, জুনায়েদ আহমেদ চৌধুরী প্রমূখ।
বানিয়াচং উপজেলা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল কাদির শায়েখে কাটখালী, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা হেসাইন আহমেদ চৌধুরী, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা শফিকুর রহমান, মাওলানা আব্দুল মজিদ প্রমূখ।
নবীগঞ্জ উপজেলা ঃ
গতকাল শুক্রবার বাদ আসর নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে বিভিন্ন উপস্থিত ছিলেন হেফাজতের জেলা সভাপতি মাওলানা আব্দুল মমিন শায়েখে পুরাণগাও, মাওলানা কাজী হারুণ অর রশীদ, মাওলানা শায়েখ আব্দুল বাছিত, মাওলানা আব্দুল কাদির হোসাইনি, মাওলানা শাহ আলম, মাওলানা ফয়সল আহমদ তালুকদার, মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আলাউদ্দিন, জনাব আব্দুল মন্নান প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com