বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ১৫ অক্টোবর, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরে পুলিশী বাঁধাকে উপেক্ষা করে বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী করার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে শহরের জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও হবিগঞ্জ সদর-লাখাই (হবিগঞ্জ ৩) নির্বাচনী আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ডাঃ আহমুদুর রহমান আবদাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান, এড. কামাল উদ্দিন সেলিম, এম জি মেহিতের নেতৃত্বে শহরের মুসলিম কোয়ার্টার এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে আর.ডি হলের সম্মুখে শেষ হয়।ঃ এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হান্নান ফরিদ, সাধারন সম্পাদক এস এম আওয়াল, জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, এডঃ আফজাল হোসেন, দেলোয়ার হোসেন দিলু, কামাল সিকদার, মামুনুর রশীদ খান, এস এম সোহাগ, আব্দুর রাজ্জাক চৌধুরী বকুল, শাহ সালাউদ্দিন টিটু, গাজী খান আফজল, আব্দুল আহাদ আনসারী প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com