শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মহা-সড়কে অগ্রদূত বাস ট্রাক সংঘর্ষে নিহত ৪

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৭০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অগ্রদূত বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের হেলপারসহ ৪ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সরাইলের মালিহাতা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সকাল সাতটার দিকে হবিগঞ্জ থেকে ডাকার উদ্দেশে ছেড়ে যাওয়া অগ্রদূত পরিবহণের একটি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের মালিহাতা এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী মাছ বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অগ্রদূত বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসের হেলপার ও এক যাত্রী নিহত হয়। পরে হাসপাতালে নেওয়া পথে শিশুসহ এক নারী মারা যান। নিহতরা হলেন- বাসের হেলপার হবিগঞ্জ জেলার শামসু মিয়ার ছেলে মমিন মিয়া (৪০), বাস যাত্রী মাধবপুর উপজেলার তৈয়ব আলীর ছেলে শহিদ উদ্দিন (৩৮), আশুগঞ্জের আলমনগর গ্রামর আলামিন মিয়ার স্ত্রী পারভিন (৩৫) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুর নবী (৩ মাস)।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com