মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ ৬ দোকান পুড়ে ছাই ৩০ লাখ টাকার ক্ষতি

  • আপডেট টাইম সোমবার, ৯ অক্টোবর, ২০১৭
  • ৭৮৫ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল সকাল ৬টার দিকে নতুন ব্রিজ এলাকার ইউনুছ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও স্থানীয় সূত্রে গেছে, সকালে লাকী হোটেলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে, লাকী হোটেল এন্ড রেষ্টুরেন্ট, চা-স্টল, পাইপ স্টার টায়ার সেন্টার, নুরু মিয়া টায়ার সেন্টার, শাহজাহান ভেরাইটিজ স্টোর ও লাল বানু চা-স্টল।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা সর্বস্ব হারিয়ে কেউ কেউ পথে বসার উপক্রম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com