বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে চাল বিতরণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে শোকজ

  • আপডেট টাইম রবিবার, ৮ অক্টোবর, ২০১৭
  • ১০১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চাল বিতরণে অনিয়ম ও কার্ডধারীদের নিকট থেকে অর্থ আদায়ের অভিযোগে বানিয়াচংয়ের সুজাতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কদ্দুছ শামীমকে শোকজ করা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে এ শোকজ প্রদান করা হয়। এদিকে বিষয়টি খতিয়ে দেখতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মকসুদুল ভূইয়াকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, বানিয়াচং উপজেলার ১২নং সুজাতপুর ইউনিয়নে ১ হাজার ৭০ জন ভিজিএফ কার্ডধারীর বিপরীতে ৩২ টন ১০০ কেজি চাল ও নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। ভিজিএফ বিতরণে মাথাপিছু ৩০ কেজি করে চাল ও নগদ ৫শ টাকা প্রদান করার কথা থাকলেও ইউপি সদস্যরা চেয়ারম্যানের নির্দেশে ২৩ থেকে ২৪ কেজি করে চাল বিতরন করেন। পাশাপাশি যেখানে ৫ শত টাকা করে ভিজিএফ কার্ডধারীদের প্রদান করার কথা সেখানে কয়েকজন ইউপি সদস্যের মাধ্যমে উল্টো ২০০ টাকা করে নগদ হাতিয়ে নেন ইউপি চেয়ারম্যান আব্দুল কদ্দুছ শামীম।
২০০ টাকা করে হাতিয়ে নেয়া ও ওজনে কম দেয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের নজরে আসলে চেয়ারম্যান ও মেম্বাররা কার্ড ধারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন বলেও তারা অভিযোগ করেন।
এ বিষয়টি নিয়ে কয়েকটি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ ও পিআইও প্লাবন পাল সরজমিন পরিদর্শনে যান।
এ ব্যাপারে জানতে চাইলে পিআইও প্লাবন পাল জানান, চেয়ারম্যানের নিকট শোকজ নোটিশ পৌছানো হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com