শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাহুবলে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধ ॥ কুখ্যাত ডাকাত লুৎফুরসহ ৭ পুলিশ সদস্য আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭
  • ৬৮২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে ডাকাতের সাথে পুলিশের বন্দুকযুদ্ধে দূর্ধর্ষ ডাকাত লুৎফুরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। গতকাল বিকাল ৪টায় উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজিপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের ভাটপাড়া গাজিপুর গ্রামের আব্দুস সালাম ওরফে মংলা ডাকাতের পুত্র বহু মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত লুৎফুর রহমান ওরফে লুৎফুর (৪০) তার গ্রামের বাড়ীতে অবস্থান করছে। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই সোহেল মাহমুদ ও অমৃত সাহার নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রেফতারের জন্য বাড়ীতে অভিযান চালায়। এ সময় কুখ্যাত ডাকাত লুৎফুর তার পরিবারের সদস্যসহ গ্রামের কিছুসংখ্যক লোক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা করে। তখন পুলিশও পাল্টা হামলা চালালে এক পর্যায়ে কুখ্যাত ডাকাত লুৎফুরসহ ৭ পুলিশ সদস্য আহত হয়।
আহতরা হলেন এস আই সোহেল মাহমুদ, অমৃত সাহা, এএসআই আলী হোসেন, কনষ্টেবল তৌফিকুল ইসলাম, হাবিবুর রহমান, নূরুজ্জামান ও জাহাঙ্গীর। এব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিত দেব সত্যতা স্বীকার করে জানান, খুন, ডাকাতি, খুনসহ ডাকাতি, অস্ত্র আইন, পুলিশ এসল্টসহ প্রায় ডজনখানেক মামলার পলাতক আসামি লুৎফুরকে দীর্ঘদিন ধরে খোঁজছিল পুলিশ। গতকাল বুধবার বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com