শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

উরসে আ’লা হযরত ও ইমাম আহমদ রেযা সুন্নিয়া একাডেমীর সালানা জলসা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ধর্মীয় শিক্ষা ও সেবা মূলক প্রতিষ্ঠান আ’লা হযরত ইমাম আহমদ রেযা (রাঃ) ফাউন্ডেশন হবিগঞ্জের সার্বিক ব্যস্থাপনায় প্রতি বছরের ন্যায়ে এ বছরও উরসে আ’লা হযরত ও ইমাম আহমদ রেযা সুন্নিয়া একাডেমী মাদ্রাসার সালানা জলসা গত রবিবার জোহর হতে রাত ১ ঘটিকা পর্যন্ত এড়ালিয়া ঈদগাহ ময়দানের আলহাজ্ব মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা মোঃ নাছির উদ্দিন, মাওলানা জহিরুল ইসলাম ও হাফেজ বায়েজিদ আহমদ খানের যৌথ উপস্থাপনায় এতে খতমে কোরআন, খতমে গাউছিয়া, নাতে রাসুল (সাঃ) কালামে রেযা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম মোঃ ফজলুল হক, পীরে তরিকত আলহাজ্ব মাওলানা সৈয়দ সাজিদুল হক, পীরে তরিকত আলহাজ্ব মাওলানা শাহ জালাল উদ্দিন আখঞ্জি, মুফতি আশরাফুল ওয়াদুদ, মুফতি শহীদুল ইসলাম, মুফতি বদরুরেজা সেলিম, মুফতি ফজলুল হক প্রমূখ।
উক্ত উরসে আ’লা হযরতে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মুফতি, মুহাদ্দিস, মুফাচ্ছির, আলেম ওলামা, পীর মাশায়েখ, বুদ্ধিজীবি, আইনজীবি, সাংবাদিকসহ হাজার হাজার জনতা এতে অংশ গ্রহন করেন। পরিশষে দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com