বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

মাধবপুরে ৭ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৫৬৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ওজনে কারচুপি, পচা-বাসি মিষ্টি ও মেয়াদোত্তীর্ণ পণ্য এবং ওষুধ বিক্রির অপরাধে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর আড়াইটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মোঃ আল-আমিন ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সন্দীপ কুমার সিংহ’র নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত ভূক্তা অধিকার আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে হাজী মজলিস কসমেটিক্সকে ৩ হাজার, পচা-বাসি মিষ্টি বিক্রির দায়ে বাসন্তী মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার, লোকনাথ ভান্ডারকে ৫ হাজার, মোদক মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জনতা ফার্মেসিকে ৩ হাজার করে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুধে পানি মেশানোর অপরাধে এক ব্যবসায়ীর দুধ ফেলে দেয়া হয়। এ সময় ওই ব্যবসায়ী পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com