রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নির্বাচনী জনসভায় আমিরে জামায়াত ডা: শফিকুর রহমান ॥ রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই চাঁদাবাজি দুর্নীতি করে হবিগঞ্জ সোসাইটি ইউকে এর উদ্যোগে ॥ হবিগঞ্জের কৃতি সন্তান ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরীকে সংবর্ধনা প্রদান রাজনীতি করি আল্লাহ’র সন্তোষ্টির আর মানুষের খেদমত করার জন্য-জি কে গউছ বঞ্চিত মাধবপুর-চুনারুঘাট বাসীর মুখে হাসি ফুটাতে ধানের শীষে দিন-এস. এম. ফয়সল মানবিকতার অনন্য দৃষ্টান্ত অসহায় প্রবাসী পরিবারের পাশে ‘বানিয়াচং প্রবাসী ঐক্য পরিষদ ইউএই’ মাধবপুরে ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেপ্তার হবিগঞ্জ ৪ আসনে চা বাগানে নির্বাচনী উৎসব ॥ ধানের শীষে ঐক্যবদ্ধ শ্রমিকরা শায়েস্তাগঞ্জে ডিবি পুলিশের অভিযান গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জ ও চুনারুঘাটে ডিবি পুলিশের অভিযান ॥ ৬টি আইফোনসহ চোর চক্রের ৩ সদস্য আটক মাধবপুরে ট্রাক ভর্তি পাথরের নিচে ২ কোটি টাকার ভারতীয় কসমেটিকস-ঔষধ উদ্ধার

বাহুবলে দু’টি বাসায় দুর্ধর্ষ ডাকাতি লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭
  • ৫৭০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা কমপ্লেক্স সংলগ্ন দু’টি বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল ওই দু’টি বাসায় অবস্থানরত লোকজনকে মারধর করে লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। গত শনিবার দিবাগত রাতে উপজেলা পরিষদস্থ কিশলয় জুনিয়র হাইস্কুলের পশ্চিম দিকে লিটন চৌধুরী ও সরকারী চাকুরিজীবি আব্দুল মন্নান চৌধুরীর ভাড়া বাসায় ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতদের প্রহারে আহত গৃহবধূসহ ২জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে গত রোববার সকালে বাহুবল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সূত্র জানায়, বাহুবল বাজারস্থ কাসিমুল উলুম মসজিদ মার্কেটের দু’তলায় ‘মাহিন কম্পিউটার ও সাজঘর’-এর স্বত্ত্বাধিকারী লিটন চৌধুরী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রশিক্ষক আব্দুল মন্নান চৌধুরী উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পাশাপাশি বাসায় ভাড়ায় থাকেন। শনিবার রাতে আব্দুল মন্নান ও তার পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না। তার বাসায় রাত্রিযাপন করেন তারই অফিসের কর্মচারী মহিউদ্দিন। ঘটনার রাত ৩টার দিকে ৯/১০ সদস্যের মুখোশধারী ডাকাতদল একযোগে ওই দু’বাসায় হামলা চালায়। ডাকাতদলের সদস্যরা দরজা ভেঙে বাসায় দু’টিতে প্রবেশ করে। এ সময় ডাকাত দলের সদস্যরা লিটন চৌধুরী ও তার স্ত্রী নাজু চৌধুরী এবং আব্দুল মন্নানের বাসায় রাত্রী যাপনকারী মহিউদ্দিনকে মারধর করে। ডাকাতদলের সদস্যরা লিটন চৌধুরী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আব্দুল মন্নানের বাসা থেকে লুট হওয়া মালামালের হিসাব পাওয়া যায়নি। পরদিন রোববার সকালে বাহুবল-নবীগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি রাসেলুর রহমান, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল হক ও এসআই সোহেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ডাকাতদলের প্রহারে আহতদের রোববারই হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসআই সোহেল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com