শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭
  • ১০৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের রামকৃষ্ণ মিশনে প্রতি বছরের ন্যায় এবারও কুমারী মায়ের পূজা করা হয়েছে। বিশেষ করে দুর্গাপূজার অঙ্গরূপে এই কৃমারী পূজা করা হয়। সর্বকামনা সিদ্ধির জন্য ব্রাহ্মণ কন্যাকে কুমারী হিসেবে পূজা করা হয় দেবী দূর্গার অঙ্গরূপে। এর প্রেক্ষিতে হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অষ্টমী তিথিতে অপরাজিতা নামে পুজিত হন ৯ বছরে ব্রাহ্মণ কন্যা সুস্মীতা চক্রবর্তী। এ বারের কুমারী সিলেট সদরের বাগবাড়ী এলাকার কৃষ্ণ চক্রবর্তী ও শম্পা চক্রবর্তীর মেয়ে। সে সিলেটের জিন্দাবাজার সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণির ছাত্রী। কুমারী পুজা দেখতে দর্শনার্থীদের ভিড়ে হিমশিম খেতে দেখা গেছে আয়োজকদের। যোগিনীতন্ত্র, দেবীপুরাণ, স্তোত্র, কবচ, সহস্ত্রনা প্রভৃতি ধর্মীয় গ্রন্থের বিধান অনুসারে পুরোহিতগণ কুমারী মায়ের পূজা করেন।
পূজার পূর্বে কুমারীকে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। হাতে দেয়া হয় ফুল, কপালে সিদুরের তিলক এবং পায়ে আলতা। ঠিক সময়ে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শোপচারে পূজা করা হয় কুমারী মাকে। চারদিক মুখরিত হয় শঙখ, উলুধ্বনি আর মায়ের স্তব-স্তুতিতে।
এদিকে সুষ্ঠুভাবে কুমারী পূজা সম্পন্ন করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরা কঠোর পরিশ্রম করেন। ওই এলাকাকে যানজট মুক্ত রাখতেও নেয়া হয় বিশেষ ব্যবস্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com