শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শেরপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপন কার্যক্রম ॥ ভূমি অধিগ্রহণে কর্মকর্তাদের ঘুষ বাণিজ্য চরমে

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৬৯১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জ জেলার পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার ঢাকা-সিলেট মহাসড়কে শেরপুর এলাকায় শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণকে কেন্দ্র করে কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তাদের ঘুষ না দিলে হয়রানীর শিকার হতে হচ্ছে ভূমি মালিকদের। এনিয়ে ভূমি মালিকরা কর্মকর্তাদের বদলীর জন্য বিগত দিনে আন্দোলন করেও কোন সুফল পাননি।
বিভিন্ন সুত্রে জানা যায়, অর্থনৈতিক কাঠামো শক্তিশালীকরণ ও শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিগত ২০১৬ সালের ২৯শে ফেব্র“য়ারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গঁবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রীহট্র অথর্নৈতিক অঞ্চলসহ সারাদেশে ১০টি অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে  সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে শেরপুর এলাকায় প্রায় সাড়ে ৩শ একর জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষ পর্যায়ে। এমনকি অনেক স্থানে ইতিমধ্যেই মাটি ভরাটের কাজ শুরু হয়েছে। ওই অর্থনৈতিক অঞ্চলটিতে বড় পাঁচটি প্রতিষ্টান ১শ ৩০কোটি ১১লাখ ডলার বিনোয়োগ করার প্রস্তাব দিয়েছে। এ ছাড়াও আরো কয়েকটি প্রতিষ্টান এ অঞ্চলে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এতে বার্ষিক ৩শ ৫২ কোটি ৬৯ লাখ ডলার রপ্তানির এবং ৪৫ হাজার লোকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।
অভিযোগ উঠেছে, ওই অর্থনৈতিক অঞ্চলের ভূমির অধগ্রহণের কাজ শুরুর পর থেকে ভূমি মালিকদের  ভোগান্তির শেষ নেই। বিভিন্ন অজুহাতে মৌলভীবাজার ভূমি অফিসের কর্মকর্তারা ভূমি মালিকদের  থেকে ঘুষ আদায় করছেন। এই বিষয়ে ভূমি মালিকরা  নানা আন্দোলন করলেও কোন প্রতিকার পাননি।
একাধিক ভূমি মালিকের সাথে আলাপকালে তারা জানান, ভূমির মূল্য টাকার ১ ভাগ ভ্যাট হিসেবে কর্তন করার নিয়ম থাকলেও অধিগ্রহণ অফিসের কিছু কর্মকর্তা নানান অজুহাতে কয়েকগুন বেশী ভ্যাট কর্তন করছেন। অতিরিক্ত টাকা না দিলে সহজে চেক ইস্যু হয়না।
আবার অনেকে ভূমি অধিগ্রহণের অফিসের যোগসাজশে ভূমির ভূয়া মালিক সেজে  উত্তোলন করছেন লক্ষ লক্ষ টাকা। এতে প্রকৃত ভূমির মালিকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাবি থেকে। ভূমি অধিগ্রহণ শাখার জারিকারক আব্দুল হক, কানুনগো মোঃ আনোয়ার হোসেন, সার্ভেয়ার আব্দুল মালিকের নামে অবৈধ ফায়দা হাসিলের অহরহ অভিযোগ উঠেছে। ভূমি মালিক আব্দুল আহাদ জানান, একই খতিয়ানের ভূমির টাকার একাধিক দাবিদার  থাকলে টাকা উঠানোর জন্য মিস কেইস আবেদন করার নিয়ম কানুন রয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ ফাঁয়দা নিচ্ছেন কর্মকর্তারা। বিভিন্ন অভিযোগে শতাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। স্থানীয় ভবানীপুর গ্রামের ভূমি মালিক আরজু মিয়া জানান, তিনি ভূমির টাকার জন্য আবেদন করলে জানতে পারেন, ইতোমধ্যেই তার ভূমির টাকা উঠানো হয়েছে। শুধু তাই নয় শেরপুর শ্রীহট্র অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে প্রায় অর্ধশত দালাল কাজ করছে বলে ভুক্তভোগী জনগন জানান। এতে একদিকে প্রতারিত হচ্ছেন পকৃত ভূমির মালিকগণ, অন্যদিকে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে এক শ্রেণীর দালালরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com