শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্ট কাউন্সিল’

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৬২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্টুডেন্ট কাউন্সিল ২০১৪ গতকাল অনুষ্ঠিত হয়েছে। খুদে শিশুদের ওই নির্বাচন ঘিরে সব ক’টি বিদ্যালয়ে ছিল উৎসবের আমেজ। সকাল থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের দৌড়-ঝাপ ছিল চোখে পড়ার মত। ভোটারদের মাঝেও ছিল ব্যাপক প্রাণচাঞ্চল্য। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্য থেকে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়। ভোটাররা যাতে শান্তিপূর্নভাবে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন সে জন্য ছাত্রছাত্রীদের মধ্য থেকে নিয়োগ দেয়া হয় আইন-শৃংখলা সদস্য। চুনারুঘাটের আহমদাবাদ ইউনিয়নের শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিলে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে পুরুষ প্রার্থী ছিলেন ৫জন ও মহিলা প্রার্থী ছিলেন ৮ জন। এখানে ৩য় শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত পুরুষ ভোটার ৮৩ ও মহিলা ভোটার রয়েছেন ১শ ১২ জন। বিজয়ী প্রার্থীদের মধ্য থেকে আলোচনা সাপেক্ষে পরিবেশ, খেলাধুলা ও সংস্কৃতি, স্বাস্থ্য, বাগান তৈরীসহ ৭টি স্তরে নেতা নিয়োগ দেয়া হবে। তারা আগামী দিনে ওইসব ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com