বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ॥ হবিগঞ্জের ২ যুবক নিখোঁজ হবিগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক বিএনপি নেতা আহমেদ আলী মুকিব শহরে ৫০ লিটার অকটেন জব্দ করে তাৎক্ষণিক বিক্রি বানিয়াচংয়ে সড়কের মাঝে ঝুঁকিপূর্ণ গর্ত দুর্ঘটনার আশঙ্কা বানিয়াচংয়ে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে বৃদ্ধাকে হত্যার অভিযোগ বাঘজুর গ্রামে সংঘর্ষে আহত স্কুল ছাত্রী সানজিদার মৃত্যু বিদায়ী জেলা প্রশাসককে কালেক্টরেট ক্লাব হবিগঞ্জ এর সংবর্ধণা প্রদান জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ১৩ এপ্রিল বাহুবলে আইনশৃঙ্খলা সভায় অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধের সিদ্ধান্ত উপবন এক্সপ্রেসের ইঞ্জিন বিকল জংশনে শত শত যাত্রীর দুর্ভোগ

বানিয়াচং ইসলাহুল উম্মাহ্ পরিষদের ইসলাহী মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
  • ৫০২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গের ঐতিহ্যবাহী সমাজসেবা ও আত্মশুদ্ধিমূলক ধর্মীয় সংগঠন ‘বানিয়াচং ইসলাহুল উম্মাহ পরিষদ’ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী ও এক বর্ণাঢ্য ‘ইসলাহী মাহফিল’ গত  ৩ সেপ্টেম্বর’ রবিবার সকাল ৯ঘটিকার সময় স্থানীয় দারুল কোরআন মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা বশীর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক মাওলানা রওশন ইজদানী ও মাওলানা সাদিক আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসীহত পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন, শায়খুল হাদীছ আল্লামা তাফাজ্জুল হক (মুহাদ্দিছে হবিগঞ্জী)। সভায় আলোচনা করেন- হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) নির্বাচনী আসনের সাংসদ আলহাজ¦ এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ, বানিয়াচং দারুল কোরআন মাদ্রাসার শায়খুল হাদীছ ও শাহী ঈদগাহ্র ইমাম আল্লামা ফজলুর রহমান, আলহাজ¦ মাওলানা আব্দুল বাসিত আজাদ, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হুসেন খান, মাওলানা শায়খ মুখলিছুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা কাজী আতাউর রহমান, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুবিন উদ্দিন, ডাঃ মনির লস্কর, মাওলানা শায়খ গোলাম কাদির, মাওলানা আব্দুল জলীল ইউসুফী, মাওলানা মুজীবুর রহমান যশকেশরী ও ডাঃ হারুনুর রশীদ প্রমুখ। এতে উপস্থিত ছিলেন দারুল কোরআন মাদ্রাসার নায়েবে মুহতামিম আলহাজ¦ মাওলানা আব্দুল আলীম, প্রবীণ সাংবাদিক হাফেজ সিদ্দীক আহমদ, বিশিষ্ট লেখক আবু সালেহ আহমদ, আলহাজ¦ আব্দুশ শহীদ সর্দার ও মাস্টার নুরুল হুদা বিশ^াস প্রমুখ। উক্ত ইসলাহী মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর আওতাধীন ১৪৩৮হি:/২০১৭ইং সালে অনুষ্ঠিত বিভিন্ন স্তরের কেন্দ্রীয় পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় ২৪ জন কৃতি শিক্ষার্থীদেরকে ‘বানিয়াচং ইসলাহুল উম্মাহ্ পরিষদ’ এর পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com