শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচঙ্গে ধর্ষণের দায়ে ২ যুবকের যাবজ্জীবন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৯৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে শিশু ধর্ষণ মামলায় ২ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। দণ্ডিতরা হলেন, বানিয়াচঙ্গ সদরের প্রথম রেখ মহল্লার ওয়াহাব মিয়ার ছেলে জসিম উদ্দিন (২১) ও একই পাড়ার আব্দুল আলীর ছেলে নুরুল আমিন (২২)। এছাড়াও ঘটনার সাথে সম্পৃক্ততা না থাকায় একই মহল্লার মৃত কারবারী উল্লাহর মেয়ে রুহেনা আক্তার (২৭)কে খালাস দেন আদালত।
গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভিন এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার নিয়ামতপুর গ্রামের গৌরমনি সরকারের ১৪ বছর বয়সী মেয়ে ২০১৫ সালের মার্চ মাসে বানিয়াচং সদরের প্রথমরেখ গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায়। ৪ এপ্রিল সন্ধ্যা রাতে জসিম ও নূরুল আমিন তাকে ধরে নিয়ে যায় এবং রুহেনা বেগমের ঘরে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। এক পর্যায়ে সে চিৎকার শুরু করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় তার ভগ্নিপতি গোপেন্দ্র সরকার বাদী হয়ে উল্লিখিত তিনজনকে আসামি করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালত গতকাল সোমবার এ রায় দেন। রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সালেহ উদ্দিন আহমেদ জানান, এর মাধ্যমে অপরাধ প্রবণতা হ্রাস পাবে। দোষীদের শাস্তি হলে অন্য কেউ এ ধরনের অপরাধ করতে ভয় পাবে।
এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী এডভোকেট মহিবুর রহমান বাহার জানান, এ ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com