শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সদর থানায় ৩ শিশু চোর আটক ॥ বিপাকে পুলিশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৬৮৩ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ শিশু চোরকে নিয়ে পুলিশ পড়েছে বিপাকে। দিনভর ভোগান্তির পরও তাদের বিষয়ে কোন সিদ্ধান্তে যেতে পারেনি পুলিশ। অবশেষে তাদেরকে থানায় রাখা হয়েছে। গতকাল সোমবার চৌধুরী বাজার এলাকায় একটি দোকানে প্রবেশ করে চুরি করার সময় দোকান মালিক তিতখাই গ্রামের আমিন মিয়ার পুত্র শাহিন মিয়া (৫), গরুর বাজার এলাকার ইদ্রিস আলীর পুত্র অন্তর (৪) ও একই এলাকার জজ মিয়ার পুত্র দেওয়ান (৫) কে আটক করে সদর থানায় সোপর্দ করেন। পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করে। কিন্তু শিশুদের বয়স কম হওয়ায় আদালত তাদের রিসিভ করেননি। পরে পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসে। রাতে এ রিপোর্ট লেখাকালে তারা থানায় আটক ছিল। ওসি ইয়াছিনুল হক জানান, তাদের অভিভাবকদের খবর দেয়া হয়েছে। তারা এলে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com