শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরের ডাকঘর এলাকায় দেওয়ান মঞ্জিলের ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৪৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় দেওয়ান মঞ্জিলের ২য় তলায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই ভবনে থাকা একটি স্টুডিওর ক্যামিকেল, আসবাবপত্র ও এসিসহ বিভিন্ন মালামাল পুড়ে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল রবিবার রাত ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা যায়, দেওয়ান মঞ্জিলের মালিক মৃত দেওয়ান মিয়ার পুত্র ইকবাল কবির ঝুটনের নিকট থেকে ওই ভবন ভাড়া নেন আব্দুল আওয়াল নামের এক ব্যক্তি। তিনি এখানে স্টুডির ব্যবসা করছেন। এতে বিভিন্ন ক্যামিকেল ব্যবহার করেন। গতকাল রবিবার রাত ৮টার দিকে দোকানে কাজ করার এক ফাঁকে নিচে যান। এ সময় হঠাৎ আগুন দাওদাও করে জ্বলে উঠে।
স্থানীয় লোকজন ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে করে ওই এলাকার বেশ কয়েকটি দোকান ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পায়। তবে স্টুডিওর মালিক আব্দুল আওয়াল ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
সদর থানার এসআই নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সময়মতো দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে না এলে ভয়াবহ দূর্ঘটনা ঘটতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com