বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শৈলজুড়ায় স্বামীর অত্যাচারে বিষপানে স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ১৯ আগস্ট, ২০১৩
  • ৭৮৫ বা পড়া হয়েছে

07স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা শৈলজুড়া গ্রামে বিষপানে আত্মহত্যা করেছে নাছিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ। ভিকটিম নাছিমা ওই গ্রামের রফিক মিয়ার স্ত্রী এবং একই গ্রামের করম আলীর মেয়ে। বিয়ের আগে রফিক মিয়া এবং স্ত্রী নাছিমা সম্পর্কে চাচাতো ভাই বোন ছিল। স্বামীর অত্যাচারে নাছিমা আত্মহত্যা করেছে বলে তার পিতৃ পরিবার দাবী করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে নাছিমা এবং রফিক মিয়ার মধ্যে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে  একটি ছেলে ও ২ টি মেয়ে জন্ম নেয়। প্রায় সময়ই স্বামী রফিক মিয়া স্ত্রীকে করতো। প্রচন্ড ঠান্ডায় পানিতে নামিয়ে রাখতো। একবার নাছিমাকে তালাক দিলে এলাকার মুরুব্বীরা সমাধান করে দেন। সম্প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায়। স্বামীর অত্যাচার সইতে না পেরে গত শনিবার দিবাগত রাতে নাছিমা বিষপান করে। খবর পেয়ে নাছিমার পিতা করম আলী জামাতার বাড়িতে যান। তিনি মেয়ের বিষপানের কারণ জানতে চাইলে রফিক মিয়া কিছু জানেনা বলে জানায়। এদিকে বিষাক্রান্ত অবস্থায় নাছিমাকে বাড়িতেই রেখে দেয় স্বামী রফিক মিয়া। পরে গতকাল সকালে এলাকার মানুষের চাপে পড়ে রফিক তার স্ত্রী নাছিমাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। রাতে নাছিমাকে হাসপাতালে আনা হলে বাচানো যেত বলে তার পিতা দাবী করছেন। এ ব্যাপারে নাছিমার পিতা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com