শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

চুনারুঘাটে গাঁজার চালানসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২১ আগস্ট, ২০১৭
  • ৭৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে গাঁজার চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবেড় এলাকার আব্দুল বারীকের ছেলে হাফিজ মিয়া (২৮) ও একই গ্রামের হাসন আলীর ছেলে সোহাগ মিয়া (২৬)। গতকাল রোববার দুপুরে উপজেলার দেওরগাছ এলাকার ভাই ভাই অটো রাইসমিল এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজ মিয়া ও সোহাগ মিয়া তাদের এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে ৩০ কেজি গাঁজা নিয়ে ওই স্থানে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আতিকুল আলম খন্দকার এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com