শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানের পানি বিপদ সীমার ২শ’ সেন্টিমিটার উপরে ॥ আবারও উত্তাল খোয়াই

  • আপডেট টাইম রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৯৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ফুঁসে উঠেছে খোয়াই। ভারত নেমে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানির বিপদ সীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের দুর্বল স্থানগুলোর প্রতি এলাকাবাসী ও পানিউন্নয়ন বোর্ড সতর্ক দৃষ্টি রাখছেন। পানি বৃদ্ধিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সকাল থেকে শহরে মাইকিং করা হয়েছে। টানা বর্ষণ ও ভারত নেমে আসা পানিতে শুক্রবার রাত ১০টার পর থেকে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। গতকাল শনিবার বেলা সাড়ে ৫টায় খোয়াই নদীর পানি বিপদ সীমার ২০০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে। তাদের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রবেশদ্বার খোয়াই নদীর বাল্লা সীমান্ত এলাকায় পানি কমতে শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com