শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

নবীগঞ্জে মাদক ও পতিতাবৃত্তি ॥ নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে সচেতনমহলকে

  • আপডেট টাইম শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৬৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহরসহ গ্রামাঞ্চলে মাদকের বিস্তৃতি ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায়ই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও লাগাম টেনে ধরতে পারছেনা। যত দিন যাচ্ছে ততই মাদকাশক্তের সংখ্যা বাড়ছে। আর এতে করে বাড়ছে চুরিসহ বিভিন্ন অপরাধ প্রবণতা। এছাড়া সাম্প্রতিককালে নবীগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় নতুন মাত্রায় যোগ হয়েছে পতিতাবৃত্তি। নানা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, নবীগঞ্জ শহরসহ শহরতলীর চৌশতপুর এবং আশপাশের কয়েকটি গ্রামে মাদক ব্যবসা চলে আসছে। এছাড়া দিনারপুর পাহাড়ি এলাকা, পানিউমদা এবং ইনাতগঞ্জ এলাকায় মাদকের আস্তানা গড়ে উঠেছে। অনেক ধনীর দুলালও এ ব্যবসায় জড়িয়ে পড়েছে। পুলিশ মাঝে মধ্যে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করলেও মূল হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থাকছে। এ কারণেই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না বলে সচেতন মহল মনে করছেন। এদিকে পতিতাবৃত্তি বেড়ে যাওয়ায় সামাজিক অবক্ষয় ঘটছে। নবীগঞ্জ শহরের ওসমানী সড়কের একটি কলোনীতে এবং বাংলাবাজারে তিনটি স্পটে গড়ে উঠেছে মিনি পতিতালয়। এ সব পতিতালয়ে বাহির থেকে পতিতা সংগ্রহ করে দিবারাত্রি খদ্দের রেখে ব্যবসা চালানো হচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খোলতে সাহস পায় না। ওই সব স্থানে টাকার লেনদেন নিয়ে খদ্দের এবং পতিতাদের মধ্যে ঝগড়া বিবাদের ঘটনাও ঘটছে বলে শুনা যাচ্ছে। এসব নিয়ন্ত্রণ করতে না পারলে দিন দিন সামজিক অবক্ষয় বেড়ে যাবে বলে অভিমত স্থানীয় এলাকাবাসীর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com